Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই মাদার ভেসেলের সংঘর্ষ
Published : Friday, 14 August, 2026 at 8:22 PM

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি মাদার ভেসেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি মাদার ভেসেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি মাদার ভেসেলের (বড় আকারের জাহাজ) মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ (শুক্রবার) বিকেল ৩টার দিকে বহির্নোঙর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, বহির্নোঙরে অবস্থানরত একটি মাদার ভেসেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা অপর একটি মাদার ভেসেলকে সজোরে ধাক্কা দেয়।

ঘটনার সতত্য নিশ্চিত করে কোস্টগার্ডের মিডিয়া সেল জানায়, খবর পাওয়ার পরপরই কোস্টগার্ডের একটি উদ্ধার ও পরিদর্শনকারী দল দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। দলটি ঘটনাস্থলে পৌঁছালে জাহাজের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ জানা সম্ভব হবে।

এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত বা জাহাজে পানি ঢোকার খবর পাওয়া যায়নি। বিস্তারিত তথ্য পাওয়ার পর জানানো হবে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
সাজেকে দুই ঘণ্টা গোলাগুলি, সেনা সদস্যসহ আহত ৬
রাঙামাটি প্রতিনিধি
Thursday, 22 October, 2026
টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল
চট্টগ্রাম প্রতিনিধি
Wednesday, 21 October, 2026
চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ
চট্টগ্রাম প্রতিনিধি
Wednesday, 21 October, 2026
সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার
রাঙামাটি প্রতিনিধি
Friday, 16 October, 2026
সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
দেশ সংবাদ ডেস্ক
Sunday, 11 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up