Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ■ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ ■ ৬৯০ বন্দি এখনো পলাতক বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ■ অটো ফাইন সিস্টেমের ফলে মহাসড়কে চাঁদাবাজি কমবে: স্বরাষ্ট্রমন্ত্রী ■ আরো ১৬ লাখ হাম-রুবেলার টিকা দেওয়ার উদ্যোগ সরকারের ■ দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ■ এনবিআরকে বিশ্বাসের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে
কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
Published : Tuesday, 18 August, 2026 at 5:21 PM

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, ছবিঃ সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, ছবিঃ সংগৃহীত

দুই দিনের রাষ্ট্রীয় সফরে কাতারে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তিনি উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল নিয়ে দেশটির রাজধানী দোহায় পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির সঙ্গে বৈঠক করবেন ড. খলিলুর রহমান। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি ও জ্বালানি সহযোগিতার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে।

সফরে কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি, দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা এবং বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করবেন দুই দেশের মন্ত্রীরা।

পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে দোহায় গেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী প্রমুখ।

সফরের আনুষ্ঠানিকতা শেষে আগামী ১৯ আগস্ট পররাষ্ট্রমন্ত্রী ও তার সফরসঙ্গীদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
এপ্রিল-মার্চ হবে নতুন অর্থবছর
দেশ সংবাদ ডেস্ক
Monday, 17 August, 2026
জাতিসংঘের রিপোর্ট আমলে নিচ্ছে না সরকার
নিজস্ব প্রতিবেদক
Monday, 17 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up