Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগ, গ্রেপ্তার ৫২ জন কারাগারে ■ জাপানে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, ৮ জনের মৃত্যু ■ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই মাদার ভেসেলের সংঘর্ষ ■ গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ায় সব ফিলিং স্টেশন বন্ধ ■ আগামী সপ্তাহে ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী ■  আগামীকাল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন ■ সীতাকুণ্ড শিপইয়ার্ডে শ্রমিক নিহত ঘটনায় তদন্ত কমিটি গঠন
১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগ, গ্রেপ্তার ৫২ জন কারাগারে
Published : Friday, 14 August, 2026 at 9:35 PM

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ছবিঃ সংগৃহীত

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ছবিঃ সংগৃহীত

রাজধানীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ৫২ জনকে কারাগার এবং অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ঈশান ও হাসিব নামের ২ জনকে গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (১৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।

তথ্যটি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন।

কামাল হোসেন বলেন, গ্রেপ্তার ৫৪ জনের মধ্যে ৫২ জনকে কারাগারে পাঠানো হয়েছে। অন্য দুজনকে পাঠানো হয়েছে কিশোর উন্নয়ন কেন্দ্রে। গ্রেপ্তারদের মধ্যে একজন নারী রয়েছেন।

এর আগে আসামিদের কারাগারে আটকে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান।

আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। মামলার তদন্ত কাজ এখনো চলছে। তদন্তের স্বার্থে আসামিদের আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হতে পারে। আসামিরা জামিন পেলে আত্মগোপনে চলে যেতে পারেন। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটকে রাখা প্রয়োজন।

এদিন আসামিদের শুনানিতে হাজির করা হয়নি। তাদের পক্ষে আদালতে কোনো জামিনের আবেদনও করা হয়নি।

এর আগে ভাটারা থানার এসআই আসাদুজ্জামান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলাটি করেন।

মামলার নথি থেকে জানা যায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে রাজধানীর একটি বাসায় অভিযান চালায় পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে জড়িত। ১৫ আগস্ট উপলক্ষে তারা ওই বাসার দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন।

মামলার নথিতে আরও বলা হয়, অভিযানের সময় তাদের কাছ থেকে দুটি আইফোন, একটি স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা ফোন ও তিনটি ব্যানার জব্দ করা হয়। জব্দ করা ব্যানারে ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের কথা লেখা ছিল। পুলিশ জানায়, ব্যানারে সংগঠনের নেতাকর্মীদের ছবিও ছিল।

মামলার নথি অনুযায়ী, আসামিরা সরকারবিরোধী স্লোগান দিচ্ছিলেন। তারা রাজনৈতিক কর্মসূচির নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি ও আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছিলেন। তাদের বিরুদ্ধে নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা, ষড়যন্ত্র এবং অপরাধ সংঘটনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
Saturday, 8 August, 2026
রাজধানীতে বিএনপি নেতাকে গুলি, আহত ২
দেশ সংবাদ ডেস্ক
Friday, 7 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up