Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ জাতিসংঘের রিপোর্ট আমলে নিচ্ছে না সরকার ■ রাতের মধ্যে ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা ■ হামের উপসর্গ নিয়ে আরও ৭ মৃত্যু ■ ওবায়দুল কাদেরসহ শীর্ষ ৭ নেতার রায় যেকোনো দিন ■ অটোরিকশার ক্ষেত্রে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক ■ পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টার বার্তা ■ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪
জাতিসংঘের রিপোর্ট আমলে নিচ্ছে না সরকার
Published : Monday, 17 August, 2026 at 5:31 PM

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ছবিঃ সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক প্রতিবেদন সরকার আমলে নিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এগুলো আমলে নিচ্ছি না। সংবাদমাধ্যম থেকে যতটুকু শুনেছি, সেখানে বলা হয়েছে জাতিসংঘ অনুমান করেছে যে এরকম হতে পারে। অনুমাননির্ভর কোনো প্রতিবেদনের ওপর আমরা নির্ভর করতে পারি না এবং কোনো পদক্ষেপও নিচ্ছি না।’

জাতিসংঘের প্রতিবেদনের বিষয়ে নিজে বিস্তারিত পড়েছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি শুনেছি, তবে পড়িনি। সেখানে হয়তো কিছু পর্যবেক্ষণ দিতে পারে। তবে আমি না দেখে বলতে পারব না।’

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় উপমহাদেশের আল-কায়েদা (একিউআইএস) বাংলাদেশে নিজেদের স্থায়ী ঘাঁটি ও গোপন সেল গড়ে তোলার চেষ্টা করছে। বিষয়টি নিয়ে প্রতিবেদনে উদ্বেগও প্রকাশ করা হয়েছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
জাতিসংঘের রিপোর্ট আমলে নিচ্ছে না সরকার
নিজস্ব প্রতিবেদক
Monday, 17 August, 2026
লটারিতে গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর বদলি
দেশ সংবাদ ডেস্ক
Sunday, 16 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up