Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
এনসিপির সঙ্গে বৈঠক করলেন চীনা রাষ্ট্রদূত
Published : Thursday, 20 August, 2026 at 6:26 PM

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বৈঠক করেছে এনসিপি, ছবি: সংগৃহীত

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বৈঠক করেছে এনসিপি, ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার সকালে ঢাকায় চীনা দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এনসিপির মুখপাত্র ও আন্তর্জাতিক সম্পর্ক এবং প্রবাসীবিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক বিভিন্ন পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে মতবিনিময় করে।

এ সময় আঞ্চলিক স্থিতিশীলতা ও অভিন্ন উন্নয়নের জন্য অব্যাহত কূটনৈতিক যোগাযোগ, পারস্পরিক সম্মান ও সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেওয়া হয়। এনসিপির প্রতিনিধি দলে উপকমিটির সদস্য আলাউদ্দিন মোহাম্মদ, মাহবুব আলম, নাভিদ নওরোজ শাহ ও মঞ্জিলা ঝুমা উপস্থিত ছিলেন।

দেশসংবাদ/এমএমএইচ/এইচ


আপনার মতামত দিন
আজকে আমাদের লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই
নিজস্ব প্রতিবেদক
Saturday, 5 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up