Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আইনগত প্রক্রিয়া চলছে : ভারতীয় হাইকমিশনার
Published : Saturday, 3 October, 2026 at 3:37 PM

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবিঃ সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবিঃ সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, বিষয়টি আদালতের সম্পৃক্ততায় একটি সুসংগঠিত প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে। তাই ফেরত পাঠানোর নির্দিষ্ট সময়সীমা বলা সম্ভব নয়।

শনিবার (৩ সেপ্টেম্বর) ‘বে অফ বেঙ্গল কনভার্সেশন ২০২৬’-এর একটি সেশনে প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

ত্রিবেদী জানান, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এরই মধ্যে এ বিষয়ে দেশটির অবস্থান একাধিকবার পরিষ্কার করেছেন। ওসমান হাদির হত্যাকারীদের ফেরত দেওয়ার প্রশ্নেও একই ধরনের আইনি প্রক্রিয়া রয়েছে বলে জানান তিনি।

শেখ হাসিনা কীভাবে ভারতে গেলেন, তা ব্যাখ্যা করে হাইকমিশনার বলেন, তাকে ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী নিয়ে যায়নি। বাংলাদেশের তৎকালীন পরিস্থিতির কারণে তিনি ভারতে এসেছিলেন। ত্রিবেদীর ভাষায়, ‘একজন প্রতিবেশী হিসেবে তখনকার বাস্তবতাকে গ্রহণ করাই ভারতের দায়িত্ব ছিল।’

তিনি আরও বলেন, ওই সময় একটি সামরিক বিমান ভারতে এসেছিল এবং ভারতও এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না। তখন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং পরিস্থিতির বাস্তবতায় ভারতকে সিদ্ধান্ত নিতে হয়েছিল।

বাংলাদেশের নিরাপত্তা প্রসঙ্গে ত্রিবেদী বলেন, বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম দেশ। নিজেদের নিরাপত্তা ও স্বার্থের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার বাংলাদেশের সরকার ও জনগণের রয়েছে। একইভাবে ভারতেরও নিজেদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষার অধিকার রয়েছে।

দুই দেশের সম্পর্ককে শুধু লেনদেনের দৃষ্টিতে না দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন রয়েছে। মতপার্থক্য থাকলেও তা সমাধানের পথ হিসেবে সংলাপ, আলোচনা ও পারস্পরিক যোগাযোগের ওপর গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, এই সম্পর্কের ভিত্তি হলো আস্থা।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০২
নিজস্ব প্রতিবেদক
Saturday, 3 October, 2026
কড়া নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়াম
নিজস্ব প্রতিবেদক
Saturday, 3 October, 2026
সংরক্ষিত এমপি ফেরদৌসীর আসন শূন্য ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
Thursday, 1 October, 2026
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
নিজস্ব প্রতিবেদক
Thursday, 1 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up