Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
হামের উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি
Published : Thursday, 27 August, 2026 at 5:31 PM

মায়ের কোলে শিশু, ছবিঃ সংগৃহীত

মায়ের কোলে শিশু, ছবিঃ সংগৃহীত

দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১ জনের শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ৩ জন এবং সিলেট বিভাগে ২ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে ২৭ আগস্ট পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৯৫৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৮৫৬ জন এবং হাম আক্রান্ত হয়ে ৯৯ জন মারা গেছেন।

এ সময়ে নতুন করে ৭৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ৯৫৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম শনাক্ত হয়েছে ১৮ হাজার ৭২৬ জনের এবং উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ৫৩ হাজার ৬৯২ জনের।

প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৪৩৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/৪ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up