Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ■ অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হলেন পাঁচ কর্মকর্তা ■ গুম, খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর ■ পররাষ্ট্রমন্ত্রী সাথে ব্রিটিশ হাইকমিশনার বৈঠক ■ রংপুরে চারজনকে হত্যা নিয়ে পুলিশের সংবাদ সম্মেলন ■ আলোচিত শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলা : হাইকোর্টে আপিল শুনানি চলছে ■ রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারকেই দায়িত্ব নিতে হবে: আইনমন্ত্রী
অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হলেন পাঁচ কর্মকর্তা
Published : Sunday, 23 August, 2026 at 8:23 PM

পুলিশ, ছবি: সংগৃহীত

পুলিশ, ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের পাঁচ ডিআইজিকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—মো. সাইদুর রহমান, মো. মাইনুল হাসান, মো. ইসরাইল হাওলাদার, মো. ইকবাল হোসেন ও মো. কামরুল আহসান।

পদোন্নতিপ্রাপ্ত মো. সাইদুর রহমান বর্তমানে রাজারবাগ পুলিশ হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ দায়িত্বে তিনি পুলিশ সদস্যদের চিকিৎসা, জরুরি স্বাস্থ্যসেবা, হাসপাতাল ব্যবস্থাপনা ও চিকিৎসা অবকাঠামো পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

ট্যুরিস্ট পুলিশের প্রধান মো. মাইনুল হাসান ১৭তম বিসিএসের মাধ্যমে পুলিশে যোগ দেন। কর্মজীবনে তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) দায়িত্ব পালন করেছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদারের কর্মজীবনের বড় অংশজুড়ে রয়েছে মাঠপর্যায়ের নেতৃত্বের অভিজ্ঞতা। তিনি শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে তাকে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

মো. ইকবাল হোসেনের কর্মজীবনে গোয়েন্দা ও মাঠ প্রশাসনের অভিজ্ঞতা রয়েছে। গত ৫ জুলাই তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি পুলিশের বিশেষ শাখায় (এসবি) দায়িত্ব পালন করেন।

মো. কামরুল আহসান বর্তমানে পুলিশ সদর দপ্তরের কনফিডেনশিয়াল শাখায় দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিনের মাঠপর্যায়ের অভিজ্ঞতা, মহানগর পুলিশিং, গোয়েন্দা কার্যক্রম, বিশেষায়িত ইউনিট ও প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতার কারণে এই পাঁচ কর্মকর্তাকে পুলিশের শীর্ষ পর্যায়ে পদোন্নতি দেওয়া হলো।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক
Sunday, 23 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/৪ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up