Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ■ অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হলেন পাঁচ কর্মকর্তা ■ গুম, খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর ■ পররাষ্ট্রমন্ত্রী সাথে ব্রিটিশ হাইকমিশনার বৈঠক ■ রংপুরে চারজনকে হত্যা নিয়ে পুলিশের সংবাদ সম্মেলন ■ আলোচিত শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলা : হাইকোর্টে আপিল শুনানি চলছে ■ রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারকেই দায়িত্ব নিতে হবে: আইনমন্ত্রী
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারকেই দায়িত্ব নিতে হবে: আইনমন্ত্রী
Published : Sunday, 23 August, 2026 at 2:40 PM

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ছবিঃ সংগৃহীত

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ছবিঃ সংগৃহীত

রোহিঙ্গা সংকটকে মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা উল্লেখ করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমার সরকারকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে সংকটের স্থায়ী সমাধানের দায়িত্বও মিয়ানমারকেই নিতে হবে।

রোববার (২৩ আগস্ট) ‘রোহিঙ্গা সংকট: বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা সংকট মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট। তবে বাংলাদেশ সরকার বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখেছে। মানবিক বিবেচনায় সরকার রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে যাতে কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘন না হয়, সে বিষয়েও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।’

মো. আসাদুজ্জামান বলেন, ‘রোহিঙ্গারা বাংলাদেশি নয়, তারা এই ভূখণ্ডের জনগোষ্ঠীও নয়। আমরা বলতে চাই, তারা মানুষ।’

রোহিঙ্গা সংকটে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রতি জনগণের সমর্থন রয়েছে বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে সরকার যে পদক্ষেপ নিতে চায়, তাতে জনগণের সমর্থন রয়েছে।

আইনমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারকেই দায়িত্ব নিতে হবে। দেশটির নাগরিকদের মানবাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সংকট নিরসনে কার্যকর উদ্যোগও নিতে হবে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক
Sunday, 23 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/৪ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up