Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
নায়ক সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন
Published : Thursday, 27 August, 2026 at 2:27 PM

অভিনেতা আশরাফুল হক ওরফে ডন, ছবিঃ সংগৃহীত

অভিনেতা আশরাফুল হক ওরফে ডন, ছবিঃ সংগৃহীত

সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার হওয়া অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ৭ দিনের রিমান্ড আবেদনের করা হলে ৫ দিন মঞ্জুর করেন আদালত।

এর আগে, ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. মজিবুর রহমান গত ২৪ আগস্ট ডনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেছিলেন। ওই আবেদনের ওপর শুনানির জন্য বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিন ধার্য করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে সিআইডি জানায়, ডনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সালমান শাহের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। একই সঙ্গে মামলার ঘটনায় জড়িত অন্য সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারের বিষয়েও তথ্য মিলতে পারে বলে তদন্ত সংস্থার দাবি।

এ ছাড়া বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ডন কীভাবে, কেন এবং কার ইন্ধনে বিদেশে যাওয়ার চেষ্টা করেছিলেন, সে বিষয়েও তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানিয়েছে সিআইডি।

এর আগে গত ৯ আগস্ট ভোরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ডনকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। পরবর্তী সময়ে তার জামিন আবেদনও নামঞ্জুর হয়।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী জানালো পুলিশ
নিজস্ব প্রতিবেদক
Thursday, 27 August, 2026
রংপুরে চারজনকে হত্যার ঘটনায় আটক ২
রংপুর প্রতিনিধি
Sunday, 23 August, 2026
শাহজালালে ৩ কোটি টাকার পণ্য জব্দ
দেশ সংবাদ ডেস্ক
Saturday, 22 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/৪ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up