Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
Published : Monday, 7 September, 2026 at 4:58 PM

হাসপাতালে হামের রোগী, ছবিঃ সংগৃহীত

হাসপাতালে হামের রোগী, ছবিঃ সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৯৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৭ জনে।

সোমবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ২ জন মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২১৬ জন রোগী এসেছে।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৬৮ জন, রাজশাহীতে ৩০, সিলেটে ১৫৫, চট্টগ্রামে ২৪৯, বরিশালে ১৩৫, ময়মনসিংহে ৮৬, খুলনায় ৭৯ এবং রংপুরে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪৫ হাজার ২৭০ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৮৩১ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার ৩০৪ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৭৫৬ জন।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Monday, 7 September, 2026
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Sunday, 6 September, 2026
হামে আরও ৪ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Saturday, 5 September, 2026
হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৯৮৮
নিজস্ব প্রতিবেদক
Friday, 4 September, 2026
হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Thursday, 3 September, 2026
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Thursday, 3 September, 2026
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Monday, 31 August, 2026
হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up