Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ তিন আইন কর্মকর্তার পদত্যাগ
Published : Monday, 7 September, 2026 at 7:25 PM

অ্যাটর্নি জেনারেল কার্যালয়, ছবি: সংগৃহীত

অ্যাটর্নি জেনারেল কার্যালয়, ছবি: সংগৃহীত

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুল জব্বার পদত্যাগ করেছেন। তবে তার পদত্যাগের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। সোমবার (৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এদিন এর আগে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আরো তিন কর্মকর্তা পদত্যাগ করেন। তারা হলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) মামুন চৌধুরী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা।

এর আগে সম্প্রতি সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নূরুল করিমও পদত্যাগ করেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর আইনমন্ত্রী বরাবর পদত্যাগপত্র দেন তিনি।

এদিকে, গত জুন মাসে সরকারের নেওয়া কয়েকটি সিদ্ধান্তের প্রতিবাদে জামায়াত-সমর্থিত ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।

সেসময় পদত্যাগকারী কর্মকর্তাদের অন্যতম ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছিলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের ব্যর্থতা এবং সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়োগ অধ্যাদেশ ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে তারা সম্মিলিতভাবে পদত্যাগ করেছেন।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় পেছাল
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up