Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সুপ্রিম কোর্টের প্রধান গেটের সামনে ককটেল বিস্ফোরণ
Published : Tuesday, 15 September, 2026 at 3:30 PM

সুপ্রিম কোর্ট, ছবিঃ সংগৃহীত

সুপ্রিম কোর্ট, ছবিঃ সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টের প্রধান গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথের বাইরে এ বিস্ফোরণ ঘটে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর ১টা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কারা এ ঘটনায় জড়িত, তা যাচাই করা হচ্ছে।

ঘটনার পরপরই ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শুরু করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে কে বা কারা ককটেলটি ছুড়ে পালিয়েছে, তা জানা যায়নি।

ঘটনার পর সুপ্রিম কোর্টের প্রধান গেট ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে।

এর আগে জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন। তাদের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও রয়েছেন।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 15 September, 2026
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 15 September, 2026
ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারের বদলি
নিজস্ব প্রতিবেদক
Monday, 14 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up