Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
লঘুচাপের প্রভাব, আজ ভারী বৃষ্টি হতে পারে যেসব এলাকায়
Published : Friday, 11 September, 2026 at 10:43 AM

ভারী বৃষ্টি, ছবিঃ সংগৃহীত

ভারী বৃষ্টি, ছবিঃ সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হয়েছে লঘুচাপ। এর প্রভাবে শুক্রবার (১১ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী বর্ষণ। একইসঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বৃষ্টির কারণে শুক্রবার সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৮ মিনিটে এবং শনিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৩ মিনিটে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
সারা দেশে বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Thursday, 10 September, 2026
বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Thursday, 10 September, 2026
সারা দেশে বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 8 September, 2026
ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 8 September, 2026
শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়
পঞ্চগড় প্রতিনিধি
Tuesday, 8 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up