Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
দুপুরে ইসির বৈঠক
Published : Thursday, 17 September, 2026 at 12:24 PM

নির্বাচন কমিশন ভবন, ছবিঃ সংগৃহীত

নির্বাচন কমিশন ভবন, ছবিঃ সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বৈঠকে সভাপতিত্ব করবেন।

জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, ভোটার ও নির্বাচনি কার্যক্রমে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বয়সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় প্রতিনিধি পাঠানোর জন্য চিঠি দেওয়া হয়েছে।

ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের পাঠানো চিঠিতে মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধিদের বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংক, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), বাংলাদেশ ডাক বিভাগ, বাংলাদেশ ফাইন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) প্রতিনিধিদেরও বৈঠকে অংশ নিতে বলা হয়েছে।

শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

ইসির ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি নভেম্বরের মাঝামাঝি সময়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে কমিশনের।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
দুপুরে ইসির বৈঠক
নিজস্ব প্রতিবেদক
Thursday, 17 September, 2026
সাত ধাপে ইউপি ভোটের তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
Monday, 14 September, 2026
১১ সংসদীয় আসনের সীমানা নিয়ে নতুন গেজেট
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up