Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক চলছে
Published : Tuesday, 29 September, 2026 at 12:31 PM

প্রধানমন্ত্রী তারেক রহমান, ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান, ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান বৈঠক শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।

একনেকের এ বৈঠকে দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, অনুমোদন ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের প্রস্তাবও পর্যালোচনা করা হবে।

বৈঠক শেষে বিকেল ৩টায় পরিকল্পনা মন্ত্রণালয়ে একনেকের সিদ্ধান্ত ও আলোচনার বিষয়ে বিস্তারিত ব্রিফ করবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি। সেখানে বৈঠকে অনুমোদিত প্রকল্প, ব্যয় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তুলে ধরা হবে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
Sunday, 27 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up