Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
কড়া নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়াম
Published : Saturday, 3 October, 2026 at 10:11 AM

রূপপুরের পথে ইউরেনিয়াম, ছবিঃ সংগৃহীত

রূপপুরের পথে ইউরেনিয়াম, ছবিঃ সংগৃহীত

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পথে রওনা হয়েছে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর। শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনটি লরিতে করে জ্বালানি নিয়ে যাত্রা শুরু করে বহরটি।

বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে নেওয়া এই নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে পুলিশ, এসআরবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও। প্রথম ইউনিটের জন্য রাশিয়া থেকে আনা পারমাণবিক জ্বালানি রূপপুরে পৌঁছানোর পর নির্ধারিত প্রক্রিয়ায় সংরক্ষণ ও ব্যবহারের প্রস্তুতি নেওয়া হবে।

এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ইউরেনিয়াম বহনকারী একটি বিশেষ বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা চালানটি গ্রহণ করেন।

পরিকল্পনা অনুযায়ী, আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে আরও নয়টি ফ্লাইটে রূপপুরের দুই ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি বাংলাদেশে আসার কথা রয়েছে। এর মধ্যে প্রথম ইউনিটের জন্য আরও ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বল আনা হবে।

রাশিয়া থেকে এসব জ্বালানি কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে বাংলাদেশে পৌঁছাবে। রূপপুরের প্রথম ইউনিটের জ্বালানি সরবরাহের মাধ্যমে কেন্দ্রটি চালুর প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
কড়া নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়াম
নিজস্ব প্রতিবেদক
Saturday, 3 October, 2026
সংরক্ষিত এমপি ফেরদৌসীর আসন শূন্য ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
Thursday, 1 October, 2026
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
নিজস্ব প্রতিবেদক
Thursday, 1 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up