Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, অসুস্থ ৭০ শ্রমিককে উদ্ধার
Published : Saturday, 3 October, 2026 at 6:20 PM

অসুস্থ হয়ে পরা শ্রমিককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস, ছবিঃ সংগৃহীত

অসুস্থ হয়ে পরা শ্রমিককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস, ছবিঃ সংগৃহীত

গাজীপুরে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনের তৃতীয় তলায় আটকে পড়ে অসুস্থ হয়ে পড়া ৭০ শ্রমিককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। পরে আরও ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, শনিবার বিকেল তিনটার দিকে গাজীপুর মহানগরের ডেগেরচালার ফকির মার্কেট এলাকায় ওই কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট যোগ দেয়। আগুন বাড়তে থাকায় পরে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের একটি, গাজীপুর ফায়ার সার্ভিসের ৩টি ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে যোগ দেয়।

তিনি আরও জানান, কারখানার ৮ তলা ভবনের তিন তলায় আগুন লাগে। আগুনে সৃষ্ট ধোঁয়ায় এ পর্যন্ত ৭০ জনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। আশপাশে পুকুর বা পানির কোনো উৎস না থাকা ও কারখানার নিজস্ব অগ্নি নির্বাপনের ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩
গোপালগঞ্জ প্রতিনিধি
Sunday, 6 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up