Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে ঢাকা
Published : Tuesday, 6 October, 2026 at 10:29 AM

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে ঢাকা, ছবিঃ সংগৃহীত

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে ঢাকা, ছবিঃ সংগৃহীত

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে অবস্থানে করছে ঢাকা। বায়ুমান সূচকে বাংলাদেশের রাজধানীর স্কোর ২৩৪। যা বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের শহর কলকাতা, যার স্কোর ১৯৮।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ১৯১ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। তালিকায় চতুর্থ স্থানে ১৮৬ স্কোর নিয়ে অবস্থান করছে ভারতের রাজধানী দিল্লি। তালিকায় পঞ্চম স্থানে ১৬২ স্কোর নিয়ে অবস্থান করছে ইন্দোনেশিয়ার রাজধানী জার্কাতা।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ২০ ডিগ্রিতে
নিজস্ব প্রতিবেদক
Monday, 5 October, 2026
দুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টির শঙ্কা
নিজস্ব প্রতিবেদক
Sunday, 4 October, 2026
তিনবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
Sunday, 4 October, 2026
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক
Saturday, 3 October, 2026
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক
Friday, 2 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up