Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
রিয়াদে হুথি ক্ষেপণাস্ত্র ধ্বংস, স্কুল-ক্লিনিক ক্ষতিগ্রস্ত
Published : Friday, 9 October, 2026 at 10:05 AM

রিয়াদে হুথি ক্ষেপণাস্ত্র ধ্বংস, ছবিঃ সংগৃহীত

রিয়াদে হুথি ক্ষেপণাস্ত্র ধ্বংস, ছবিঃ সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে রিয়াদের কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে আকাশে থাকা অবস্থাতেই সেসব ক্ষেপণাস্ত্র আটকে দিয়ে ধ্বংস করেছে সৌদি আরবের প্রতিরক্ষা বাহিনী।

তবে একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসবশেষের টুকরো পতনের জেরে রিয়াদের একটি স্কুল এবং এক মেডিকেল ক্লিনিকের ক্ষয়ক্ষতি হয়েছে। সৌদির বেসামরিক প্রতিরক্ষা বাহিনী গত কাল ৮ অক্টোবর নিশ্চিত করেছেন এ তথ্য।

সংস্থাটি জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের টুকরোগুলোর আঘাতে বেসমারিক ও জরুরি পরিষেবা সংক্রান্ত স্থাপনাগুলোর বস্তুগত ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার বেসামরিক প্রতিরক্ষা বাহিনী থেকে দেওয়া এক বিবৃতিতে আরও বলা হয়েছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছিল এবং কর্তৃপক্ষ এ ধরনের হামলা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে সম্পর্কে বিবৃতিতে সুনির্দিষ্ট কিছু বলা হয়নি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবের ওপর তাদের হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার রিয়াদে ক্ষেপণাস্ত্র ধ্বংসের কয়েক ঘণ্টা আগে সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনি সামরিক জোট এক বিবৃতিতে জানিয়েছিল,  তারা রিয়াদকে লক্ষ্য করে ছোড়া দুটি এবং খামিস মুশাইতকে লক্ষ্য করে ছোড়া আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

এর আগে বুধবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছিল। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্যমতে, ওই হামলায় তিনজন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন।

সূত্র : আরব নিউজ

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 9 October, 2026
হরমুজ প্রণালিতে ভয়াবহ বিস্ফোরণের শব্দ
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 9 October, 2026
সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 8 October, 2026
প্রবাসীদের জন্য বড় সুখবর দিয়েছে সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 7 October, 2026
বিশ্ববাজারে কমল তেলের দাম
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 6 October, 2026
সৌদি আরবের তেল স্থাপনায় হুথিদের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 4 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up