| শিরোনাম: |
|
কঠোর সতর্কবার্তা জারি করেছে হুতি বিদ্রোহী গোষ্ঠী, ছবি: সংগৃহীত
এই হামলার পরপরই হুতিরা এয়ারলাইনস, যাত্রী এবং বিমানবন্দর কর্মীদের সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা এড়িয়ে চলার জন্য পুনরায় কঠোর সতর্কবার্তা জারি করেছে হুতি বিদ্রোহী গোষ্ঠী।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে হুতিদের সামরিক মুখপাত্র জানিয়েছে, পবিত্র মক্কা ও মদিনার বিমানবন্দর ছাড়া সৌদির বাকি সব বিমানবন্দর ও আকাশসীমা এখন থেকে হুতিদের সামরিক অভিযানের আওতায় থাকবে।
সেই সাথে সতর্কবার্তাটি সবাইকে গুরুত্ব সহকারে নেওয়ার আহ্বান জানাচ্ছি এবং যেকোনো ব্যর্থ প্রতিরোধের জন্য সৌদি আরব দায়ী থাকবে বলে বিবৃতিতে যোগ করেন এই সামরিক মুখপাত্র। উদ্ভূত পরিস্থিতির কারণে রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরের সমস্ত কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ
|
আপনার মতামত দিন
|