Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
জিবুতি থেকে ইয়েমেনগামী নৌকাডুবিতে শিশুসহ নিহত শতাধিক
Published : Sunday, 11 October, 2026 at 10:02 PM

জিবুতি থেকে ইয়েমেনগামী নৌকাডুবিতে শিশুসহ নিহত শতাধিক, ছবি: সংগৃহীত

জিবুতি থেকে ইয়েমেনগামী নৌকাডুবিতে শিশুসহ নিহত শতাধিক, ছবি: সংগৃহীত

জিবুতি থেকে ইয়েমেনগামী প্রায় ৩০৫ জন যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে অন্তত ১০৯ জন অভিবাসীর মৃত্যু হয়েছে বলে রবিবার জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। নিহতদের মধ্যে ১৫ জন শিশু রয়েছে। এছাড়া এখনো ১১৬ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে।

জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাত দিয়ে আইওএম জানিয়েছে, ৮ ও ৯ অক্টোবরের মধ্যবর্তী রাতে জিবুতির বন্দরনগরী ওবকের উত্তরে গুহের এলাকার কাছে নৌকাটি উল্টে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এক বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, এই নৌকাডুবিতে ৮০ জনেরও বেশি মানুষ জীবিত বেঁচে ফিরেছেন। যাদের সবাই ইথিওপিয়ার নাগরিক। তবে এ বিষয়ে বক্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা হলে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইথিওপিয়া সরকারের মুখপাত্র।

আইওএম জানিয়েছে, উদ্ধার হওয়া ১০৯টি মরদেহের মধ্যে ৫২ জন পুরুষ, ৪২ জন নারী এবং ১৫ জন শিশু রয়েছে। শিশুদের মধ্যে নয়জন মেয়ে এবং ছয়জন ছেলে।

জিবুতিতে আইওএম-এর মিশন প্রধান আলেকজান্দ্রে কোয়েসাক জানান, জরুরি সহায়তা দেওয়ার জন্য স্থানীয় কর্তৃপক্ষের পাশাপাশি আমাদের দলগুলোও ঘটনাস্থলে কাজ করছে। এই মর্মান্তিক ঘটনাটি আমাদের আবারো স্পষ্টভাবে মনে করিয়ে দেয় যে, উন্নত জীবিকা ও অর্থনৈতিক সুযোগের খোঁজে এই পথ দিয়ে যাত্রা করার সময় কতটা ভয়াবহ ঝুঁকির মুখোমুখি হয়ে থাকে অভিবাসীরা।

আইওএম এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিবুতির কর্তৃপক্ষ উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। এছাড়া বেঁচে যাওয়া ব্যক্তিদের চিকিৎসা সেবা প্রদান করছে এবং নিহতদের দাফনের ব্যবস্থা করছে স্থানীয় কর্তৃপক্ষ। সূত্র: এপি, রয়টার্স

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 6 October, 2026
কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্তে নিহত ১৪
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 26 September, 2026
সুদানে সোনার খনি ধসে নিহত ৭০
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 17 September, 2026
কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 11 September, 2026
কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 7 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up