Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩২৭
Published : Wednesday, 14 October, 2026 at 4:51 PM

হাসপাতালে হাম আক্রান্ত শিশু, ছবিঃ সংগৃহীত

হাসপাতালে হাম আক্রান্ত শিশু, ছবিঃ সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে এক হাজার ৩২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে পাঁচজন, ময়মনসিংহ একজন ও বরিশালে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ১৭৭ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ৭৩ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৯৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৮ হাজার ৫৭০ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১২৮ জন। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৮৪০ জনে।

গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে এক লাখ ৮৫ হাজার ৩৯০ জন রোগী ভর্তি হয়েছে। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ ৭৭ হাজার ৬৯৮ জন। 

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩২৭
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 14 October, 2026
হাম উপসর্গে আরও ৬ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 13 October, 2026
সাগরে লঘুচাপের আভাস
নিজস্ব প্রতিবেদক
Monday, 12 October, 2026
চলতি মৌসুমে ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল
নিজস্ব প্রতিবেদক
Sunday, 11 October, 2026
হাম উপসর্গে আরও ৭ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Sunday, 11 October, 2026
হাম উপসর্গে আরও ৮ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Saturday, 10 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up