Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
Published : Saturday, 17 October, 2026 at 5:35 PM

ইবনেসিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন, ছবিঃ সংগৃহীত

ইবনেসিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন, ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে ইবনেসিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। 

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ৪০ মিনিটে জেলার কালিয়াকৈর উপজেলা সফিপুরে অবস্থিত ইবনেসিনা ফার্মাসিউটিক্যালসের হারবাল সেকশনে আগুনের সূত্রপাত ঘটে। 

কালিয়াকৈর ফায়ার সার্ভিস কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, শনিবার বিকেল ৪টা ৪০ মিনিটে ইবনেসিনা ফার্মাসিউটিক্যালসের ওই কারখানার একটি ভবনে আগুন লাগলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিন ইউনিট ঘটনাস্থলে এসে কাজ শুরু করেছে। 

তিনি আরও বলেন, এখনো আগুন লাগার কারণ ও কোনো হতাহতের খবর জানা যায়নি৷ 

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
টঙ্গীর কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুর প্রতিনিধি
Wednesday, 14 October, 2026
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন
গাজীপুর প্রতিনিধি
Wednesday, 14 October, 2026
নারায়ণগঞ্জে এক রাতেই তিন স্থানে বিস্ফোরণ, দগ্ধ ৯
নারায়ণগঞ্জ প্রতিনিধি
Sunday, 11 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up