Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
আজ ৩ জেলা সফর করবেন প্রধানমন্ত্রী
Published : Tuesday, 20 October, 2026 at 10:51 AM

প্রধানমন্ত্রী তারেক রহমান, ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান, ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন। সফরে তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, চেক বিতরণ এবং জনসভায় অংশ নেবেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে যাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে প্রথমে রংপুরের ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরে যাবেন তিনি। 

রংপুরের পর রাজশাহীর ধর্মসভা মন্দিরে মণ্ডপ পরিদর্শন এবং শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। পরে, হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের এক জনসভায় যোগ দেবেন। 

দিনের সবশেষ কর্মসূচি হিসেবে চট্টগ্রামের জে এম সেন হলে পূজামণ্ডপ পরিদর্শন করবেন তারেক রহমান। 

মণ্ডপ পরিদর্শনের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে চেক বিতরণ ও মতবিনিময় করবেন তিনি। এরইমধ্যে, তার সফরকে ঘিরে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
আজ ৩ জেলা সফর করবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 20 October, 2026
রংপুরের পথে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 20 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up