রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় গরম বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সন্ধ্যা পর্যন্ত আকাশ মেঘলা থাকার আশঙ্কা রয়েছে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
শুক্রবার দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় আট থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
পাশাপাশি দিনের তাপমাত্রা সাধারণত সামান্য বেড়ে যেতে পারে।
এদিকে দুপুর ১২টায় তাপমাত্রা রেডর্ক করা হয়েছে ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৪১ শতাংশ।