Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
পূজার ছুটিতে ঘরে ফেরা শুরু
Published : Friday, 16 October, 2026 at 3:52 PM

পূজার ছুটিতে ঘরে ফেরা শুরু, ছবিঃ সংগৃহীত

পূজার ছুটিতে ঘরে ফেরা শুরু, ছবিঃ সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজার ছুটি। যদিও সরকারি দপ্তর ছুটি শুরুতে এখনও তিন দিন।

তবে ছুটিতে ঢাকা ছেড়ে বাড়িফেরা শুরু করেছে মানুষ। কেউ কেউ পরিবারকে পাঠয়ে দিচ্ছেন আগেভাগেই।
আজ শুক্রবার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে বাড়তে থাকে ঘরমুখো যাত্রীদের চাপ। রাজধানীর বাস টার্মিনালগুলোতেও ছিল অন্যসময়ের তুলনায় বেশি ভিড়।

তবে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে যাত্রীদের। তাদের দাবি, সুযোগ বুঝে বেশি ভাড়া নিচ্ছেন চালকরা। অভিযোগ অস্বীকার করে পরিবহনসংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত ভাড়াতেই অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়েছে।

অন্যদিকে টিকিট পেতে বিড়ম্বনা এবং নির্ধারিত সময়ে ট্রেন না ছাড়ার অভিযোগ করেছেন অনেক যাত্রী।

যাত্রীরা অভিযোগ করে বলেন, দেখা যাচ্ছে, অনেককে দাঁড়িয়ে যাতায়াত করতে হচ্ছে। তাদের মধ্যে কেউ অসুস্থ রোগী, কেউ ছোট শিশুকে নিয়ে যাচ্ছেন। এ অবস্থায় তাদের দাঁড়িয়ে যাত্রা করতে হচ্ছে, যা খুবই কষ্টকর। এ ছাড়া ট্রেন ছাড়ার মাত্র পাঁচ মিনিট আগে মেসেজ দিয়ে জানানো হচ্ছে যে, সাড়ে ১১টায় ট্রেন ছেড়ে যাবে। বিষয়টি আরো আগে জানানো হলে যাত্রীরা সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে যাত্রা করতে পারতেন।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
পূজার ছুটিতে ঘরে ফেরা শুরু
নিজস্ব প্রতিবেদক
Friday, 16 October, 2026
বাজারে সব সবজির দাম বাড়তি
নিজস্ব প্রতিবেদক
Friday, 16 October, 2026
৩৭ ঘণ্টা পর পুরোপুরি নিভল চকবাজারের আগুন
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 14 October, 2026
১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 13 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up