Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১২১০
Published : Friday, 16 October, 2026 at 5:04 PM

হাসপাতালে হামের রোগী, ছবিঃ সংগৃহীত

হাসপাতালে হামের রোগী, ছবিঃ সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২১০ জন। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৮৬ জনে।

শুক্রবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

অধিদফতরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৪৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ২৭৭ জন, সিলেটে ১৩৬ জন, বরিশালে ১০৮ জন, খুলনায় ১০৭ জন, ময়মনসিংহে ৭০ জন, রাজশাহীতে ২৫ জন এবং রংপুরে ৭ জন ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৬১৫ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৮০ হাজার ২ জন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, একই সময়ে দেশে সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ২ লাখ ১১ হাজার ৪০ জন। তাদের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ৯৭২ জনের।

চলতি বছরে এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৮২ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৮৬ জন।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Thursday, 15 October, 2026
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২০
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 14 October, 2026
হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩২৭
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 14 October, 2026
হাম উপসর্গে আরও ৬ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 13 October, 2026
সাগরে লঘুচাপের আভাস
নিজস্ব প্রতিবেদক
Monday, 12 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up