Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
কলম্বিয়ায় স্বর্ণের খনি ধসে ১৪ জনের মৃত্যু
Published : Tuesday, 20 October, 2026 at 1:28 PM

কলম্বিয়ায় স্বর্ণের খনিতে ধস, ছবিঃ সংগৃহীত

কলম্বিয়ায় স্বর্ণের খনিতে ধস, ছবিঃ সংগৃহীত

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি স্বর্ণের খনি ধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। দুর্ঘটনার পর ১২ থেকে ১৫ জন খনি শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সোমবার (১৯ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় গভর্নর লুইস আলফোনসো এসকোবার জানান, প্রাথমিক অনুসন্ধান ও উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। তবে বিভাগের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা জর্জ তোভার কাস্তিলো জানিয়েছেন, দুর্ঘটনার পর থেকে আরও ১২ থেকে ১৫ জন শ্রমিকের খোঁজ পাওয়া যাচ্ছে না।

খনিটি কলম্বিয়ার ঘন বনবেষ্টিত সান্তা বারবারা দে ইসকুয়ান্দে এলাকায় অবস্থিত। দুর্গম এই এলাকায় যাতায়াতের জন্য নৌকা অথবা ছোট বিমান ব্যবহার করতে হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গভর্নর এসকোবার জানান, খনিটি ছিল ‘অনানুষ্ঠানিক’। এ মুহূর্তে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করাই কর্তৃপক্ষের প্রধান অগ্রাধিকার।

কলম্বিয়ার গ্রামীণ অঞ্চলে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ও অবকাঠামো ছাড়াই অনেক অনিয়ন্ত্রিত এবং অবৈধ খনি পরিচালিত হয়। এসব খনিতে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।

এর আগে গত আগস্টে নারিনিও বিভাগের পলিকার্পা পৌরসভায় একই ধরনের এক খনি দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছিল।

সূত্র: আল জাজিরা

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
কলম্বিয়ায় স্বর্ণের খনি ধসে ১৪ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 20 October, 2026
পানামায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 10 October, 2026
মেক্সিকোর কারাগারে সংঘর্ষে নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 9 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up