Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন
Published : Tuesday, 6 October, 2026 at 4:56 PM

বিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেন, ছবিঃ সংগৃহীত

বিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেন, ছবিঃ সংগৃহীত

আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে গুরুত্বপূর্ণ অবদান এবং মহাজাগতিক উৎস থেকে আসা উচ্চশক্তির নিউট্রিনো আবিষ্কারের জন্য ২০২৬ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেন।

মঙ্গলবার (০৬ অক্টোবর) নোবেল কমিটি জানিয়েছে, ‘আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে তার গুরুত্বপূর্ণ অবদান এবং জ্যোতির্পদার্থবৈজ্ঞানিক উৎসের উচ্চশক্তির নিউট্রিনো আবিষ্কারের’ জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

সোমবার চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে এ বছরের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়। মস্তিষ্ক কীভাবে কাজ করে, তা বোঝার ক্ষেত্রে আলো ব্যবহার করে এমন একটি প্রযুক্তি উদ্ভাবনে অবদান রাখার জন্য তিন বিজ্ঞানীকে চিকিৎসাবিজ্ঞানে নোবেল দেওয়া হয়।

চলতি সপ্তাহে বুধবার রসায়নে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। বৃহস্পতিবার ঘোষণা করা হবে সাহিত্যে নোবেলজয়ীর নাম। শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণার পর আগামী সোমবার অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার ঘোষণা করা হবে।

এ বছর নোবেল পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা, যা প্রায় ১২ লাখ মার্কিন ডলারের সমান। কোনো ব্যক্তি, ছোট একটি দল বা কোনো প্রতিষ্ঠান; পুরস্কার যে কোনোভাবে দেওয়া হলেও অর্থমূল্য একই থাকবে।

এর আগে ২০২৫ সালে সাবঅ্যাটমিক কণার অদ্ভুত আচরণ ‘কোয়ান্টাম টানেলিং’ নিয়ে গবেষণার জন্য তিন বিজ্ঞানী পদার্থবিজ্ঞানে নোবেল পান। তাদের গবেষণার ফলে এমআরআই যন্ত্রে অত্যন্ত সংবেদনশীল পরিমাপ সম্ভব হয়েছে এবং উন্নত মোবাইল ফোন ও আরও দ্রুতগতির কম্পিউটার তৈরির ভিত্তি তৈরি হয়েছে।

সূত্র : সিএনএন 

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
দ্বিগুণ হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা ফি
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 30 September, 2026
২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 30 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up