Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ন্যূনতম মজুরি ৩০ হাজার দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ
Published : Saturday, 31 October, 2026 at 2:37 PM

মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, ছবিঃ সংগৃহীত

মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, ছবিঃ সংগৃহীত

রাজধানীর মিরপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ফের রাজপথে নেমেছেন পোশাকশ্রমিকরা। শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২ ও প্রশিকা মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এতে মিরপুরের বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে এবং বেলা ১১টার দিকে মিরপুর-১১, মিরপুর-১২ ও প্রশিকা মোড় এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন শ্রমিকেরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা এসব এলাকায় সড়কে অবস্থান নিয়েছেন। অবরোধের কারণে সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। প্রতিটি এলাকায় পুলিশ সদস্যরা অবস্থান করছেন। তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।

ডিএমপির ট্রাফিক বিভাগের মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবুল বাসার মোল্ল্যা বলেন, ‘বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরের বিভিন্ন স্থানে শ্রমিকেরা বিক্ষিপ্তভাবে সড়ক অবরোধ করেছেন। এতে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।’

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, ‘বিভিন্ন কারখানার শ্রমিকেরা মিরপুর-১১ ও মিরপুর-১২ নম্বরে সড়ক অবরোধ করেছেন। আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর পরিস্থিতি হয়নি।’

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ছুটি শেষে চেনা রূপে ঢাকা, সড়কে যানজট
নিজস্ব প্রতিবেদক
Sunday, 25 October, 2026
পূজার ছুটিতে ঘরে ফেরা শুরু
নিজস্ব প্রতিবেদক
Friday, 16 October, 2026
বাজারে সব সবজির দাম বাড়তি
নিজস্ব প্রতিবেদক
Friday, 16 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up