Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ইসরাইলি অভিযানে হেবরনে বাস্তুচ্যুত ৩ সহস্রাধিক
Published : Tuesday, 27 October, 2026 at 7:07 PM

ইসরাইলি অভিযানে হেবরনে বাস্তুচ্যুত ৩ সহস্রাধিক, ছবি: সংগৃহীত

ইসরাইলি অভিযানে হেবরনে বাস্তুচ্যুত ৩ সহস্রাধিক, ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি বন্দুকধারীদের চালানো গত সপ্তাহের প্রাণঘাতী হামলার পর হেবরনে ইসরাইলের সামরিক অভিযানে ৩ সহস্রাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সোমবার শহর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। রামাল্লা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। অধিকৃত পশ্চিম তীরের বৃহত্তম শহর হেবরনের পৌরসভা এক বিবৃতিতে জানায়, শনিবার শুরু হওয়া চলমান অভিযানে ৩ হাজার ১৮৯ জন বাস্তুচ্যুত হয়েছেন। তাদের মধ্যে ২০০ জনের বেশি শিশু।

মঙ্গলবার ইসরাইলের নির্বাচন। এর কয়েক দিন আগে শুক্রবার শহরের কাছে একটি চেকপোস্টে হামলা চালিয়ে দুই ইসরাইলি সেনাকে হত্যা করে দুই ফিলিস্তিনি বন্দুকধারী। হামলার পরপরই পশ্চিম তীরে বড় ধরণের সামরিক অভিযান চালানোর ঘোষণা দেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বন্দুকযুদ্ধে ওই দুই হামলাকারী নিহত হলে ঘটনাটির অবসান ঘটে।

ইসরাইলি সেনারা হামলাকারী দুই ব্যক্তির বসবাসের এলাকা আইন দেইর বাহায় প্রবেশ করেন। সেখানে বাসিন্দাদের জিনিসপত্র গুছিয়ে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এএফপি’র ছবিতে দেখা গেছে, রোববার হেবরনের একটি সড়ক দিয়ে ইসরাইলি সেনাদের সঙ্গে সামরিক ও পুলিশবাহিনীর যানবাহনের একটি বহর এগিয়ে যাচ্ছে। সড়কটিতে পার্ক করে রাখা গাড়ি ও মোটরসাইকেলের কারণে বেসামরিক যান চলাচল বন্ধ ছিল।কমিটি।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
সৌদির দুই শহরে হঠাৎ জরুরি সতর্কতা
দেশ সংবাদ ডেস্ক
Tuesday, 27 October, 2026
রিয়াদে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 23 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up