Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
পোশাকশ্রমিকদের বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন
Published : Sunday, 1 November, 2026 at 12:42 PM

শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, ছবিঃ সংগৃহীত

শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, ছবিঃ সংগৃহীত

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে সরকার। বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে বিচারপতি আশফাকুর রহমানকে। রোববার (১ নভেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মুসলিউদ্দিন আহমেদ এবং মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুবকে রাখা হয়েছে। শ্রমিকপক্ষের প্রতিনিধি করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনকে।

এ ছাড়া তৈরি পোশাকশিল্পের মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তারকে বোর্ডের সদস্য করা হয়েছে।

সংবাদ সম্মেলনে শ্রমমন্ত্রী বলেন, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর সংশ্লিষ্ট ধারার বিধান অনুসারে এ বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের চেয়ারম্যান হিসেবে একজন বিচারপতি দায়িত্ব পালন করবেন। চেয়ারম্যানসহ সদস্যরা পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের বিষয়ে কাজ করবেন।

আরিফুল হক চৌধুরী জানান, মজুরি বোর্ড গঠনের আগে শ্রমিকনেতা ও মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে সরকার। গত তিন দিন ধরে এ আলোচনা চলেছে। শুক্রবার সরকারি ছুটি থাকায় রোববার বোর্ড গঠনের ঘোষণা দেওয়ার কথা জানানো হয়েছিল।

মন্ত্রী বলেন, শ্রমিকদের দাবি বিবেচনায় নিয়ে সরকার আজই মজুরি বোর্ড গঠন করেছে। এখন বোর্ডের সদস্যরা দ্রুত বৈঠকে বসে মজুরি নির্ধারণের বিষয়টি এগিয়ে নেবেন বলে আশা করছে সরকার।

শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, তাদের দাবির বিষয়ে সরকার কাজ করছে। মজুরি বোর্ড গঠনের মধ্য দিয়ে সেই প্রক্রিয়া শুরু হলো। 

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বদলি
নিজস্ব প্রতিবেদক
Saturday, 31 October, 2026
তাহসিফের বাবার মামলায় গ্রেফতার দীপ
নিজস্ব প্রতিবেদক
Saturday, 31 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up