Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত ১১২
Published : Monday, 9 November, 2026 at 10:52 AM

মিসরে দুই ট্রেনের সংঘর্ষ, ছবিঃ সংগৃহীত

মিসরে দুই ট্রেনের সংঘর্ষ, ছবিঃ সংগৃহীত

মিসরের রাজধানী কায়রোর দক্ষিণে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১২ জন। নিহতদের মধ্যে দুই ট্রেনের কন্ডাক্টরও রয়েছেন।

রোববার (৮ নভেম্বর) দেশটির রাজধানী থেকে প্রায় ৫২ কিলোমিটার দূরে গিজা প্রদেশের আল-আইয়াত জেলায় এ দুর্ঘটনা ঘটে। মিসরের প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয় এক বিবৃতিতে হতাহতের তথ্য নিশ্চিত করেছে।

পরিবহন মন্ত্রণালয় জানায়, একটি ট্রেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফায়ুম প্রদেশের দিকে যাচ্ছিল। এ সময় দক্ষিণাঞ্চলীয় আসওয়ানগামী অপর একটি ট্রেনের সঙ্গে সেটির পেছনের অংশে সংঘর্ষ হয়। প্রাথমিক তদন্তে দেখা গেছে, একই লাইনে একই দিকে চলতে থাকা কায়রো-আসওয়ান ট্রেনের শেষ বগিতে গিজা-ফায়ুম ট্রেনটি ধাক্কা দেয়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে অংশ নেন এবং অ্যাম্বুলেন্স ডাকেন। প্রত্যক্ষদর্শী আইমান জামাল জানান, তিনি প্রায় ৮০ জন আহত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে দেখেছেন। এ ছাড়া একটি বগিতে আটকে থাকা কয়েকজন যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ এল-সিসি দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। উদ্ধারকাজ ও ধ্বংসাবশেষ সরাতে ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল ও ক্রেন পাঠিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

মিসরে রেল দুর্ঘটনা নতুন নয়। দীর্ঘদিন ধরে দেশটির রেল ব্যবস্থায় অব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের দুর্বলতা নিয়ে সমালোচনা রয়েছে। ২০০২ সালে কায়রো থেকে দক্ষিণ মিশনগামী একটি ট্রেনে আগুন লেগে ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল, যা দেশটির ইতিহাসে ভয়াবহতম রেল দুর্ঘটনা।

সুত্রঃ রয়টার্স 

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত ১১২
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 9 November, 2026
ইসরায়েলের নির্বাচনে চূড়ান্ত ফল প্রকাশ
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 30 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up