Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
অনিবার্য কারণে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত
Published : Monday, 16 November, 2026 at 1:29 PM

পোশাক কারখানা, ছবিঃ সংগৃহীত

পোশাক কারখানা, ছবিঃ সংগৃহীত

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে তৈরি নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, সভার নতুন তারিখ শিগগিরই জানানো হবে।

আজ সোমবার সকাল ১১টায় রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভায় মালিকপক্ষের ১৫ থেকে ১৬ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেওয়ার কথা ছিল।

এর আগে গত ৯ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় শ্রমিকপক্ষ ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। 

অন্যদিকে, মালিকপক্ষ প্রস্তাব দেওয়ার জন্য চার দিন সময় নেয়। আজকের সভায় মালিকপক্ষের প্রস্তাব নিয়ে আলোচনার কথা ছিল।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
গোপালগঞ্জের পুলিশ সুপারকে বদলি
নিজস্ব প্রতিবেদক
Sunday, 15 November, 2026
গাজীপুরে ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন
গাজীপুর প্রতিনিধি
Sunday, 15 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up