Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
শেখ হাসিনার বাণী লিফলেটে প্রচার করায় কর্মকর্তার শাস্তি
Published : Wednesday, 8 January, 2025 at 11:59 PM

শেখ হাসিনার বাণী লিফলেটে প্রচার করায় কর্মকর্তার শাস্তি

শেখ হাসিনার বাণী লিফলেটে প্রচার করায় কর্মকর্তার শাস্তি

রংপুরে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত তথ্যমেলায় শেখ হাসিনার বাণী-সংবলিত লিফলেট বিতরণের ঘটনায় সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে বদলি ও একজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এর আগে গত ২২ ডিসেম্বর জেলা বইমেলায় ঘটে যাওয়া বিতর্কিত এ ঘটনায় জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে আলটিমেটাম দিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

পরে জেলা কর্মসংস্থান ও জনশক্তি দপ্তরের সহকারী পরিচালক মালিক মোহাম্মদ তৈমুর গোফরানকে বরগুনায়, জেলা সঞ্চয় ব্যুরোর সহকারী পরিচালক মো. মোক্তারুজ্জামানকে ঠাকুরগাঁওয়ে বদলি করেছে সংশ্লিষ্ট দপ্তর।

এ ছাড়া জেলা মৎস্য কর্মকর্তা ড. মুহাম্মদ সালাহ উদ্দিন কবিরকে সাময়িক বরখাস্ত করে জেলা মৎস্য কর্মকর্তা (রিজার্ভ) হিসেবে মৎস্য অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।

গত ২২ ডিসেম্বর নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে তথ্যমেলার উদ্বোধনী দিনে শেখ হাসিনার বাণী ও মুজিব বর্ষের লোগো সংবলিত লিফলেট সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। 

বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে স্টলগুলো থেকে লিফলেট সরিয়ে ফেলা হয়। ওই চারটি স্টল হলো জেলা কর্মসংস্থান ও জনশক্তি, মৎস্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ ও সঞ্চয় ব্যুরো।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
শীতে কাঁপছে তেঁতুলিয়া, শৈত্যপ্রবাহের আভাস
পঞ্চগড় প্রতিনিধি
Wednesday, 26 November, 2025
পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
পঞ্চগড়ে কনকনে শীতে জবুথবু অবস্থা
পঞ্চগড় প্রতিনিধি
Monday, 24 November, 2025
পঞ্চগড়ের তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে
পঞ্চগড় প্রতিনিধি
Wednesday, 12 November, 2025
ঠাকুরগাঁওয়ে ঝোড়ো হাওয়ায় হেলে পড়েছে আমন ধান
ঠাকুরগাঁও প্রতিনিধি
Sunday, 2 November, 2025
গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Sunday, 2 November, 2025
চুয়াডাঙ্গায় ২ ভাইকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
Saturday, 20 September, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up