Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
শীতে কাঁপছে তেঁতুলিয়া, শৈত্যপ্রবাহের আভাস
Published : Wednesday, 26 November, 2025 at 9:22 AM

শীতে কাঁপছে তেঁতুলিয়া

শীতে কাঁপছে তেঁতুলিয়া

হিমালয়ের পাদদেশে অবস্থিত সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা। হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস আর ঘন কুয়াশায় ঢেকে গেছে চারদিক। বইছে হিমেল হাওয়া, মাঠেঘাটে পড়ছে শিশিরের ছোঁয়া। সকালের কনকনে হিমেল হাওয়ায় জমে থাকা অতিরিক্ত আর্দ্রতা মানুষকে কাঁপিয়ে দিচ্ছে। রাতের তীব্র শীতে ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

এর আগে, মঙ্গলবার (২৫ নভেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল মৌসুমের অন্যতম কম তাপমাত্রা। তারও আগের দিন সোমবার ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ধারাবাহিকভাবে তাপমাত্রার এই ওঠানামা শীতের অনুভূতিকে আরও তীব্র করেছে।

মখলেছার রহমান নামের এক ব্যবসায়ী বলেন, ভোরে দোকান খুলতেই হাত-পা জমে আসে। ঠান্ডা হাওয়া সরাসরি লাগে। লোকজনও সকাল সকাল খুব একটা বের হয় না। এতে ব্যবসা-বাণিজ্যে প্রভাব পড়ছে।

দেলোয়ার হোসেন নামের এক রিকশাচালক বলেন, ভোর থেকে কামাই কমে গেছে। লোকজন ঠান্ডায় বের হয় না। তবুও কাজ তো করতে হবে। তাই মোটা কাপড় পরে রিকশা চালাই।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, শীত নামতে শুরু করেছে। ডিসেম্বরের শুরুতে শীত আরও তীব্র হবে। শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
শীতে কাঁপছে তেঁতুলিয়া, শৈত্যপ্রবাহের আভাস
পঞ্চগড় প্রতিনিধি
Wednesday, 26 November, 2025
পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
পঞ্চগড়ে কনকনে শীতে জবুথবু অবস্থা
পঞ্চগড় প্রতিনিধি
Monday, 24 November, 2025
পঞ্চগড়ের তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে
পঞ্চগড় প্রতিনিধি
Wednesday, 12 November, 2025
ঠাকুরগাঁওয়ে ঝোড়ো হাওয়ায় হেলে পড়েছে আমন ধান
ঠাকুরগাঁও প্রতিনিধি
Sunday, 2 November, 2025
গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Sunday, 2 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up