Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
দিনাজপুরের তাপমাত্রা ১০ ডিগ্রিতে নিচে
Published : Tuesday, 21 January, 2025 at 10:16 AM

১০ ডিগ্রিতে নামল দিনাজপুরের তাপমাত্রা

১০ ডিগ্রিতে নামল দিনাজপুরের তাপমাত্রা

শীতের কবলে দিনাজপুরসহ উত্তরের জনপদ। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় কাবু হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষ। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫ কিলোমিটার। 

গত কয়েকদিন ধরেই উত্তরাঞ্চলের জেলাটিতে বেড়েছে শীতের দাপট। তাপমাত্রা কমে যাওয়ায় রাস্তায় কমেছে মানুষের চলাচল। উষ্ণতার আশায় কেউ কেউ আগুন জ্বালিয়ে শরীর গরম করে নিচ্ছে। আবার কেউ ভিড় জমাচ্ছে চায়ের দোকানে। 

দূরপাল্লার গাড়িগুলো চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। দিনের তাপমাত্রা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষ। একদিকে আলু, রসুন ও বোরো ধানের বীজতলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে কৃষক।

অটো চালক বুলু ইসলাম বলেন, গত দুই দিন থেকে শীত আর ঘন কুয়াশায় রাস্তায় মানুষের চলাচল কমে গেছে। এজন্য ভাড়া কমে গেছে। মানুষ জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হচ্ছে না।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
শীতে কাঁপছে তেঁতুলিয়া, শৈত্যপ্রবাহের আভাস
পঞ্চগড় প্রতিনিধি
Wednesday, 26 November, 2025
পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
পঞ্চগড়ে কনকনে শীতে জবুথবু অবস্থা
পঞ্চগড় প্রতিনিধি
Monday, 24 November, 2025
পঞ্চগড়ের তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে
পঞ্চগড় প্রতিনিধি
Wednesday, 12 November, 2025
ঠাকুরগাঁওয়ে ঝোড়ো হাওয়ায় হেলে পড়েছে আমন ধান
ঠাকুরগাঁও প্রতিনিধি
Sunday, 2 November, 2025
গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Sunday, 2 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up