Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টার বার্তা ■ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪ ■ শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে আইনি প্রক্রিয়া চলছে ■  সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ■ ৪ বিভাগে ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ■ টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা ■ ভূমধ্যসাগরে ৯ বাংলাদেশির মৃত্যু
সাজেকে আগুন, পুড়ছে ৩০টির বেশি রিসোর্ট-কটেজ
Published : Monday, 24 February, 2025 at 4:05 PM, Update: 24.02.2025 4:11:05 PM

সাজকে আগুনে পুড়ছে রিসোর্ট–কটেজ

সাজকে আগুনে পুড়ছে রিসোর্ট–কটেজ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই পর্যটনকেন্দ্রে আগুন লাগার ঘটনা ঘটেছে। 

সোমবার  (২৪ ফেব্রুয়ারি) বেলা একটার দিকে আগুনের সূত্রপাত হয়। বেলা আড়াইটা পর্যন্ত ৩০টির বেশি রিসোর্ট-কটেজে আগুন ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য।
সাজেকে আগুনে পুড়ছে পর্যটকদের কটেজ

সাজেকে আগুনে পুড়ছে পর্যটকদের কটেজ









রিসোর্ট-কটেজ মালিক সমিতি সূত্রে জানা গেছে, বেলা একটার দিকে রুইলুই ভ্যালির হেডম্যান লালথাংয়া লুসাইয়ের বাসভবনের পাশে সাজেক ইকো ভ্যালি রিসোর্টে প্রথমে আগুন লাগে। পরে তা আশপাশের বসতঘর ও রিসোর্ট-কটেজে ছড়িয়ে পড়ে। এ সময় কয়েক শ পর্যটক আতঙ্কিত হয়ে রিসোর্ট-কটেজ থেকে বেরিয়ে যান। বেলা তিনটা পর্যন্ত ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছায়নি।
ফায়ার সার্ভিসের সেবা না থাকায় আগুন নেভানো সম্ভব হচ্ছে না

ফায়ার সার্ভিসের সেবা না থাকায় আগুন নেভানো সম্ভব হচ্ছে না









স্থানীয় ইউপি সদস্য অনিত্য ত্রিপুরা বেলা আড়াইটার দিকে বলেন, এলাকাবাসী এবং রিসোর্ট-কটেজের লোকজন আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত ৩০-৩৫টি রিসোর্ট-কটেজে আগুন ছড়িয়ে পড়েছে। হতাহতের কোনো খবর জানা সম্ভব হয়নি।

একই সময়ে সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ  বলেন, আমরা আগুন নেভানোর চেষ্টা করছি। কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বেশ কিছু রিসোর্ট-কটেজ এরই মধ্যে পুড়ে গেছে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, ঘটনাস্থলে দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের দল রওনা দিয়েছে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
রাঙামাটিতে যাত্রীবাহী পিকআপ উল্টে নিহত ৪
রাঙামাটি প্রতিনিধি
Sunday, 16 August, 2026
কালিয়াকৈরে বাস-পিকআপে ধাক্কায় নিহত ৩
গাজীপুর প্রতিনিধি
Sunday, 16 August, 2026
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে নিহত বেড়ে ৭
চট্টগ্রাম প্রতিনিধি
Friday, 14 August, 2026
কক্সবাজারে সড়কে ঝরল ৪ প্রাণ
কক্সবাজার প্রতিনিধি
Thursday, 13 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up