Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
মধ্যরাতে সিলেটে ভূমিকম্প অনুভূত
Published : Thursday, 27 February, 2025 at 6:43 AM

মধ্যরাতে সিলেটে ভূমিকম্প অনুভূত

মধ্যরাতে সিলেটে ভূমিকম্প অনুভূত

মধ্যরাতে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে তাৎক্ষণিক কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে সিলেট অঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানা যায়।

গভীর রাতে এ ভূমিকম্প অনুভূত হওয়ায় অনেকেই টের পাননি। আবার সিলেট জেলার ও সিটি কর্পোরেশন এলাকার অনেক নাগরিকরা ভূমিকম্প টের পাওয়ার বিষয়টি জানিয়ে ফেসবুকে জানান দেন। এই ঘটনায় অনেকের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলেও জানা যায়। 

বিষয়টি নিশ্চিত করে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি লিখেন, ব্রেকিং নিউজ: ভূমিকম্প।

বাংলাদেশে রাত ২টা বেজে ৫৫ মিনিটের সময় যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে তার উৎপত্তি স্থল ছিল ভারতের আসাম রাজ্যের রাজধানী গোয়াহাটির খুবই কাছে খারুপাতিয়া নামক শহর থেকে ১৭ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে। বিশেষ করে আজ রাতে একাধিক ছোট-ছোট ভূমিকম্পের আশঙ্কা করা যাচ্ছে।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
সারা দেশে বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 8 September, 2026
ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 8 September, 2026
শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়
পঞ্চগড় প্রতিনিধি
Tuesday, 8 September, 2026
ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক
Monday, 7 September, 2026
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Sunday, 6 September, 2026
আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে?
নিজস্ব প্রতিবেদক
Saturday, 5 September, 2026
সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Saturday, 5 September, 2026
৩ দিন ভারী বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Friday, 4 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up