Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
Published : Tuesday, 20 October, 2026 at 10:45 AM

দূষিত ঢাকা, ছবিঃ সংগৃহীত

দূষিত ঢাকা, ছবিঃ সংগৃহীত

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ ঢাকা নবম অবস্থানে রয়েছে। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ১৬৩। বাতাসের মান অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর, যার স্কোর ২১১।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী নয়া দিল্লি, যার স্কোর ২০৫। ২০১ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা। তালিকার চতুর্থ স্থানে ১৯৩ স্কোর নিয়ে অবস্থান করছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। ১৭৬ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে ভারতের শহর মুম্বাই।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
আগামী চার দিন কেমন থাকবে আবহাওয়া
নিজস্ব প্রতিবেদক
Sunday, 18 October, 2026
বায়ুদূষণে শীর্ষে লাহোর, আজ ঢাকার খবর কী
নিজস্ব প্রতিবেদক
Saturday, 17 October, 2026
ঢাকায় গরমের দাপট বাড়বে
নিজস্ব প্রতিবেদক
Friday, 16 October, 2026
তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক
Friday, 16 October, 2026
বায়ু দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে ঢাকা
নিজস্ব প্রতিবেদক
Friday, 16 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up