Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
Published : Saturday, 1 March, 2025 at 9:52 AM

সবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্ত

সবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্ত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আল-আমিন (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শনিবার (০১ মার্চ) সকালে কসবা থানার ওসি মোহাম্মদ আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন ।

নিহত আল-আমিন উপজেলার পুটিয়া গ্রামের নোয়াবাড়ীর সুলতান মিয়ার ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় পুটিয়া সীমান্তের ওপারে কয়েক জন বাংলাদেশিকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে বিএসএফ। এতে আহত হন আল-আমিন। পরে তাকে উদ্ধার করে ত্রিপুরার একটি হাসপাতালে নিয়ে যায় বিএসএফ। রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের লাশ বিজিবির মাধ্যমে বিএসএফ সদস্যরা পরিবারের কাছে হস্থান্তর করেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় একাধিক জনপ্রতিনিধি।

এ ব্যাপারে বিজিবির দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ
চট্টগ্রাম প্রতিনিধি
Wednesday, 19 August, 2026
গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ায় সব ফিলিং স্টেশন বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
Friday, 14 August, 2026
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট
চট্টগ্রাম প্রতিনিধি
Friday, 7 August, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে  নিহত ১
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
Saturday, 1 August, 2026
যান্ত্রিক ত্রুটিতে আটকে ছিল সোনার বাংলা এক্সপ্রেস
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
Tuesday, 28 July, 2026
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
চট্টগ্রাম প্রতিনিধি
Sunday, 30 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/৪ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up