Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
চাঁদপুরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
Published : Saturday, 1 March, 2025 at 9:57 PM

 চাঁদপুর জেনারেল হাসপাতাল

চাঁদপুর জেনারেল হাসপাতাল

চাঁদপুরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (০১ মার্চ) দুপুরে চাঁদপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত শিশুরা হলো- চাঁদপুর সদর উপজেলার বহরিয়া এলাকার মো. সহিদের তিন বছরের মেয়ে মায়মুনা, ফরিদগঞ্জ উপজেলার বাগড়া বাজার এলাকার আহমেদ শেখের দুই বছরের ছেলে মিরাজ এবং হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও এলাকার সাদ্দামের দুই বছর বয়সী ছেলে জুনায়েদ।

মাইমুনার ও জুনায়েদের পরিবার জানায়, ঘরের পাশে পুকুর ছিল। হঠাৎ করে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে পুকুরে ভেসে উঠতে দেখা যায়। পরিবারের লোকজন পারিবারিক রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিলেন।

মিরাজের পরিবার জানায়, শনিবার সকালে বাড়িতে খেলাধুলা করতে গিয়ে পরিবারের অগোচরে পুকুরে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পানিতে ভেসে উঠলে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনটি শিশু তাদের বাড়ির আঙিনায় খেলা করার সময় পরিবারের লোকজনের অগোচরে পুকুরে পড়ে যায়। পরে তাদের হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাঁদপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক নাসের আবুল হাসান বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত পানিতে ডুবে মারা যাওয়া তিন শিশুকেই হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
মধ্যরাতে বঙ্গোপসাগরে ভূমিকম্প, কাঁপল টেকনাফ
কক্সবাজার প্রতিনিধি
Thursday, 27 November, 2025
বিএনপির প্রার্থীর গণসংযোগে গুলি, নিহত ১
চট্টগ্রাম প্রতিনিধি
Wednesday, 5 November, 2025
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
নারায়ণগঞ্জ প্রতিনিধি
Monday, 3 November, 2025
৯ মাস পর খুলেছে সেন্টমার্টিন
চট্টগ্রাম প্রতিনিধি
Saturday, 1 November, 2025
কাল থেকে যাওয়া যাবে সেন্টমার্টিন
নিজস্ব প্রতিবেদক
Friday, 31 October, 2025
ইলিশের হাসি দেখতে মধ্যরাতে নামবে জেলেরা
চাঁদপুর প্রতিনিধি
Saturday, 25 October, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up