Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
রাজশাহীতে রেলপথ অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
Published : Wednesday, 5 March, 2025 at 1:27 PM

রাজশাহীতে রেলপথ অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহীতে রেলপথ অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

রেলপথ অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কারণ হিসেবে জানা যায় সংস্কার কমিশন থেকে শুরু করে সরকারের বিভিন্ন জায়গা ও বিভিন্ন প্রতিষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয় এবং দেশের অন্য বিশ্ববিদ্যালয়কে বঞ্চিত করা হচ্ছে। এমন দাবিতে তারা প্রতিবাদ জানিয়েছে। 

 শিক্ষার্থীদের অবরোধের কারণে  ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধূমকেতু ট্রেনটি সঠিক সময়ে রাজশাহীতে পৌঁছাতে পারবে না বলে ধারণা করছে রেল কর্তৃপক্ষ।

বুধবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেশনবাজারসংলগ্ন ঢাকা-রাজশাহী রেললাইন অবরোধ করেন তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ১২টা ৪০ মিনিট) অবরোধ চলছে। এর আগে শিক্ষার্থীরা জোহা চত্বর থেকে মিছিল নিয়ে স্টেশনবাজারে আসেন।

এ সময় শিক্ষার্থীরা ‘ছাত্র-শিক্ষক এক হও, ঢাবি সিন্ডিকেট ভেঙে দাও, বিকেন্দ্রীকরণ বাংলাদেশ গড়ো’, ‘পেতে চাইলে মুক্তি, ছাড়ো ঢাবি ভক্তি’, ‘ঢাবিবাদ নিপাত যাক, বাংলাদেশ মুক্তি পাক’, ‘সিন্ডিকেট না মুক্তি? মুক্তি মুক্তি, ঢাকা না বাংলাদেশ? বাংলাদেশ, বাংলাদেশ’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ইউসুফ বলেন, রাষ্ট্রের উপদেষ্টা থেকে শুরু করে প্রশাসনের প্রায় সকল গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে ঢাবি কেন্দ্রীকতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। 

গতকাল‌ দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারের সম্ভাব্য শিক্ষা উপদেষ্টা হিসেবে প্রথমে রাবির ড. এম আমিনুল ইসলাম স্যারকে নিয়ে সংবাদ হলো। কিন্তু আবার কিছুক্ষণ পর দেখলাম সংবাদ পরিবর্তন হয়ে গেছে। রাবির স্থলে ঢাবির এক স্যারকে নিয়োগ দেওয়ার সংবাদ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হচ্ছে। 

এই ঘটনা সত্যিই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য অপমানজনক। এ অবস্থায় ছাত্রদের পাশে শিক্ষকদের দাঁড়ানো উচিত বলে আমার মনে হয়। সবার উদ্দেশ্যে বলব আসুন ঢাবি সিন্ডিকেট ভেঙে দিয়ে একটি বিকেন্দ্রীকরণ বাংলাদেশ গড়ে তুলি।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
Thursday, 10 September, 2026
২৪৩ শিক্ষকের চাকরি স্থায়ী করেছে সরকার
দেশ সংবাদ ডেস্ক
Sunday, 6 September, 2026
একাদশে ভর্তি আবেদন শুরু আজ, কোটা ৭ শতাংশ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
Monday, 24 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up