Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
আল্ট্রাসোনোগ্রাফিতে দুই সন্তান থাকলেও একসঙ্গে মা হলেন ৪ জনের
Published : Friday, 7 March, 2025 at 8:30 PM, Update: 07.03.2025 8:56:59 PM


চার সন্তান হওয়াতে আনন্দের ধারা বইছে পরিবারটিতে

চার সন্তান হওয়াতে আনন্দের ধারা বইছে পরিবারটিতে

যশোরের একটি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ৪ সন্তানের জন্ম দিয়েছেন সুমাইয়া আক্তার সুইটি নামে এক নারী। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে এক ছেলে ও তিন মেয়ে সন্তান জন্ম দেন এই নারী।

মোদাচ্ছের আলী তরফদার একটি সিরামিক কোম্পানির মার্কেটিং এক্সিকিউটিভ অফিসার। তিনি ও তার পরিবার একসঙ্গে ৪ সন্তান পেয়ে দারুণ খুশি। তবে অবাকও হয়েছেন অনেকটা। কেননা আল্ট্রাসনো রিপোর্ট দেখে চিকিৎসক বলেছিলো গর্ভে দুটি বাচ্চা আছে। দুইবারের পরীক্ষায় একই রিপোর্ট এসেছে। তবে সিজারের সময় সবাইকে অবাক করে পর পর ৪ টি বাচ্চা ভূমিষ্ঠ হয়।
 
সন্তানদের জন্মের পর সুমাইয়া আক্তার সুইটি আবেগাপ্লুত হয়ে বলেন, আল্লাহ আমাদের পরিবারে একসঙ্গে চারটি সন্তান দিয়েছেন। আমি অনেক খুশি। একজন মায়ের কাছে একটা সন্তান জন্ম দেয়া যেমন আনন্দের, ৪ টা সন্তান জন্ম দেয়াও তেমন আনন্দের।  প্রথমে ভেবেছিলাম দুই সন্তান হবে, কিন্তু চারজন এসেছে। আমার বাচ্চাদের জন্য সবার কাছে দোয়া চাই।

আদ্ দ্বীন সকিনা মেডিকেল হাসপাতালের চিকিৎসক মঞ্জুয়ারা খাতুন বলেন, নবজাতকদের শারীরিক অবস্থা ভালো রয়েছে। তবে চারটি সন্তান হওয়ায় মা ও শিশুদের বিশেষ যত্নের প্রয়োজন হচ্ছে। অবাক করার বিষয় হলো, গর্ভাবস্থায় আল্ট্রাসোনোগ্রাফিতে মাত্র দুটি শিশু ধরা পড়েছিল। কিন্তু জন্মের সময় দেখা যায় চারটি সন্তান। এমন ঘটনা বিরল হলেও অসম্ভব নয়।

দেশসংবাদ/এনএস

 


আপনার মতামত দিন
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩
গোপালগঞ্জ প্রতিনিধি
Sunday, 6 September, 2026
ঝিনাইদহে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
ঝিনাইদহ প্রতিনিধি
Saturday, 5 September, 2026
রাজশাহী থেকে এবার সারাদেশের বাস চলাচল বন্ধ
রাজশাহী প্রতিনিধি
Saturday, 5 September, 2026
রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
রাজশাহী প্রতিনিধি
Friday, 4 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up