Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
দ্বিতীয় সন্তানের নাম বললেন আলিয়া ভাট
Published : Friday, 7 March, 2025 at 10:26 PM, Update: 07.03.2025 10:58:14 PM


আলিয়া ভাট

আলিয়া ভাট

চোখের নিমেষে বড় হয়ে যাচ্ছে আলিয়া ভাট-রণবীর কাপুরের মেয়ে রাহা। মিনি আলিয়া খ্যাত এই স্টারকিডকে একঝলক দেখার জন্য প্রতি মুহূর্তে মুখিয়ে থাকেন সকলে। তবে এবার নিশ্চয়ই দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করছেন তারকা এই দম্পতি! যদিও তা অনুমান করা যাচ্ছে তাদের দ্বিতীয় সন্তানের নাম ঠিক করাকে কেন্দ্র করে।

বলে রাখা ভালো, রণবীর কাপুরের মা নীতু কাপুর রণবীর-আলিয়া কন্যার নাম রেখেছিলেন রাহা। তবে রাহার পাশাপাশি আলিয়া দ্বিতীয় একটি নামও ভেবে রেখেছিলেন। যদি তাদের দ্বিতীয় সন্তান ছেলে হয়, তা হলে সেই নাম রাখবেন। আলিয়ার মুখে এই কথা শোনার পর থেকেই শুরু চর্চা। তবে কি দ্বিতীয় সন্তানের পরিকল্পনা রয়েছে দম্পতির?

সম্প্রতি একটি পডকাস্টে আলিয়া বলেন, ‘প্রেগন্যান্সির সময় রণবীর আর আমি দু’জনেই বাচ্চার কী নাম দেওয়া যায়, তা নিয়ে ভীষণই ভাবনাচিন্তা করতাম। আমাদের পরিবারের সবাইকে ছেলে ও মেয়ে সবরকম নাম সাজেস্ট করতে বলেছিলাম। যাতে আমরা প্রস্তুত থাকতে পারি। মেয়ে হোক বা ছেলে, নাম ঠিক করে রাখতে চেয়েছিলাম। তাই, একাধিক ছেলের নাম আর একাধিক মেয়ের নামের অপশনও ছিল। আর আমরা সেখান থেকে সত্যিই একটা ছেলের নাম পছন্দ করে রেখেছিলাম।’

কন্যার নাম রাহা রাখার অন্যতম কারণ ছিল এর অর্থ। যা মনে ধরেছিল দম্পতির। একগাল হেসে আলিয়া বলেন, ‘রাহা মানে শান্তি। এর আক্ষরিক অর্থ আনন্দ। আমাদের জীবনে ও সব কিছু।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা
নিজস্ব প্রতিবেদক
Thursday, 13 August, 2026
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন মেলেনি
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 12 August, 2026
রোনালদো-জর্জিনার বিয়ে সম্পন্ন
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 12 August, 2026
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
নিজস্ব প্রতিবেদক
Sunday, 9 August, 2026
বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 9 August, 2026
আজ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস
নিজস্ব প্রতিবেদক
Thursday, 6 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up