Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
নড়াইলে বিএনপি অফিসে বোমা হামলা, আহত ৩
Published : Saturday, 8 March, 2025 at 11:23 AM

আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে

আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে

নড়াইল সদরের গোবরা বাজার এলাকার শিংগা শোলপুর ইউনিয়ন বিএনপির অফিসে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বিএনপির তিন নেতাকর্মী আহত হয়েছেন। 

শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- গোবরা গ্রামের আব্দুল হামিদ শেখের ছেলে ও শিংগা শোলপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বাবু মোল্লা, একই গ্রামের আবুল হোসেনের ছেলে বিএনপিকর্মী নিউটন গাজী এবং জাফর আলীর ছেলে বিএনপিকর্মী সৈয়দ ওয়াজেদ আলী।  

জানা গেছে, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে গোবরা নতুন স্ট্যান্ডে শিংগা শোলপুর ইউনিয়ন বিএনপির অফিসে বেশ কয়েকজন নেতাকর্মী বসে গল্প করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাদেরকে লক্ষ্য করে অতর্কিতভাবে তিনটি বোমা হামলা করে মোটরসাইকেলে পালিয়ে যায়। এতে তিন নেতাকর্মী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে গুরুতর আহত বিএনপিকর্মী সৈয়দ ওয়াজেদ আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং অপর দুজনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. মো. আনিসুর রহমান বলেন, রাত ১০টার দিকে তিনজন আহত রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে একজন গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি ২জনকে এখানে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। 

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 


দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
ঝিনাইদহে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
ঝিনাইদহ প্রতিনিধি
Saturday, 5 September, 2026
 সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
ঝিনাইদহ প্রতিনিধি
Tuesday, 4 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up