Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, বায়ু দূষণের তালিকায় বিশ্বে ৩য়
Published : Monday, 16 November, 2026 at 1:40 PM

দূষিত ঢাকা, ছবিঃ সংগৃহীত

দূষিত ঢাকা, ছবিঃ সংগৃহীত

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ ৩য় অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ২২৩। বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর, যার স্কোর ৩১৬।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ৭টা ৩০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, যার স্কোর ২৪৬। তালিকার চতুর্থ স্থানে ১৮৯ স্কোর নিয়ে অবস্থান করছে ইরানের রাজধানী তেহরান । ১৮৬ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে ভারতের রাজধানী নয়া দিল্লি।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
সাগরে সুস্পষ্ট হয়েছে লঘুচাপ
নিজস্ব প্রতিবেদক
Saturday, 14 November, 2026
ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
নিজস্ব প্রতিবেদক
Friday, 13 November, 2026
ঢাকার আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক
Thursday, 12 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up