Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
পেরুতে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
Published : Saturday, 21 November, 2026 at 7:53 PM

পেরুতে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ছবি: সংগৃহীত

পেরুতে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর মধ্যাঞ্চলে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এতে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দেশটির ভূ-পদার্থবিজ্ঞান ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল জুনিন শহর থেকে ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১২৯ কিলোমিটার।

পেরুর জাতীয় জরুরি কার্যক্রম কেন্দ্র (কোয়েন) জানিয়েছে, ভূমিকম্পের কম্পন বিভিন্ন এলাকায় মাঝারি থেকে তীব্রভাবে অনুভূত হয়েছে। রাজধানী লিমা ছাড়াও হুয়ানুকো ও কায়াও অঞ্চলে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। স্থানীয় টেলিভিশন চ্যানেলের সম্প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, ভূমিকম্পের সময় আতঙ্কিত বাসিন্দারা বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

পেরুর ভূ-পদার্থবিজ্ঞান ইনস্টিটিউটের প্রেসিডেন্ট হার্নান্দো তাভেরা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘ভূমিকম্পের ঝাঁকুনি ছিল বেশ তীব্র। পাহাড়ি ঢালে ভূমিধস ও পাথর ধসের ঘটনা ঘটেছে।’ এর আগে, গত জুলাই মাসে জুনিন অঞ্চলে ৫.১ মাত্রার একটি ভূমিকম্পে ছয়জন নিহত এবং ৩২ জন আহত হন। ওই ভূমিকম্পে ৫২টি বাড়িঘরও ধ্বংস হয়ে যায়।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
পেরুতে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 21 November, 2026
সিনেটের নিয়ন্ত্রণ নিলো ডেমোক্রেটিক পার্টি
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 4 November, 2026
ইরানে ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 3 November, 2026
আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন লুলা
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 26 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up