Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সিলেটে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি
Published : Thursday, 13 March, 2025 at 11:57 PM

সিলেটে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

সিলেটে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

তীব্র বেগে ঝড়ের সঙ্গে সিলেট জেলার বিভিন্ন উপজেলায় শিলাবৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। সেইসঙ্গে বেশ কয়েক জায়গায় বজ্রপাতের ঘটনাও ঘটেছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে কালবৈশাখি ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। যার স্থায়িত্ব ছিল প্রায় ১০ মিনিট।

সিলেট সদর উপজেলার বাসিন্দা আসলাম উদ্দিন বলেন, আমি সন্ধ্যার পর সিলেট শহর থেকে সদর উপজেলায় যাচ্ছিলাম। পথিমধ্যে ব্যাপক ঝড় ও শিলাবৃষ্টির কবলে পড়েছি। এটি এই মৌসুমে প্রথম শিলাবৃষ্টি।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সজীব হোসাইন জানান, সিলেটের বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি  হওয়ার খবর পাওয়া গেছে। আগামী ৭২ ঘণ্টায় সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয়েছে ৫.৪ মিলিমিটার।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
ভারতে ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা
সিলেট প্রতিনিধি
Thursday, 16 October, 2025
সিলেটে ভূমিকম্প
সিলেট প্রতিনিধি
Sunday, 21 September, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up